দু’আ- এর পরিচয়, আদব ও গুরুত্ব:(Meaning of supplication and it's importance)

                       দুআ- এর পরিচয়, আদব ও গুরুত্ব

                        মূল: প্রফেসর এ কে এম সহিফুল ইসলাম,

                                সম্পাদনা.  মুহাম্মদ ওমর ফারুক

`yAvÕi cwiPq: What is Dowa’

দুআ শব্দের সাধারণ অর্থ হচ্ছে আহবান বা প্রার্থনা। শরীয়তের পরিভাষায় দুআবলতে কল্যাণ ও উপকার লাভের উদ্দেশ্যে এবং ক্ষতি ও অপকার রোধকল্পে মহান আল্লাহকে ডাকা এবং তার নিকট সাহায্য প্রার্থনা করা। মূল আরবী শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে:

১.       চাওয়া বা যাচা (Ask, Seek)

২.       আহবান করা, ডাকা বা প্রার্থনা করা।

এছাড়া দু’-এর প্রতিশব্দ হিসেবে আরবীতে আরেকটি শব্দ ব্যবহার করা হয়, তা হলো মুনাজাত। যার অর্থ হচ্ছে: গোপন আলাপ, চুপিসারে কথা বলা বা গোপন আলাপন। মহান আল্লাহ সুবহানাহুর সাথে বান্দার সকল কথা, যিকর ও প্রার্থনাকেই বলা হয় মুনাজাত বা দুআ


মোদ্দাকথায় দুআহল: নিজ পরিবার, সমাজ, রাষ্ট্র ও পরিচিত অপরিচিত সকলের উপকার লাভ ও ক্ষতি বা অপকার রোধকল্পে  মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালাকে ডাকা এবং তার সাহায্য প্রর্থনা করা।

عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الدعأءءُ هُوَ الْعِبَادَةُ

অর্থ: নুমান ইবনে বশির রা: বলেন, রাসুলুল্লাহ সা: বলেছেন,

দুআ’-ই হলো ইবাদাত।[1]

 

`yAvÕi Av`e: System of Dowa’

 

অর্থাৎ: দুআ’ করতে হবে ভয়,বিনয়-নম্রতা,আশা ভরসা,আকুতি-মিনতি করে ও সংগোপনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,

 

 

 تَتَجَافَىٰ جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِf  يَدْعُونَ   رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا 

 

 অর্থ: তাদের অর্থ: পার্শ্ব শয্যা হতে আলাদা থাকে। তারা তাদের পালনকর্তাকে ডাকে ভয়ে ও আশায়..[2]

অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু তায়ালা বলেন:

ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً

অর্থাৎ: তোমরা স্বীয় প্রতিপালককে ডাক আকুতি- মিনতি করে এবং সংগোপনে।[3]

অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু তায়ালা বলেন:

وَادْعُوهُ خَوْفًا وَطَمَعًا

অর্থাৎ:তাকে আহবান কর ভয় ও আশা নিয়ে।[4]

এভাবে ভয় এবং আশা-ভরসা নিয়ে একাগ্রচিত্তে কেবলমাত্র মহান আল্লাহর দরবারে দুআ করলে আল্লাহ অত্যান্ত খুশি হয়ে থাকেন। তিনি দুআকারীর আবেদনে সাড়া দিয়ে থাকেন  

আল্লাহ সুবহানাহু তায়ালা বলেন:

وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ

অর্থাৎ: তোমাদের পালনকর্তা বলেন,তোমরা আমাকে ডাক,আমি সাড়া দিব[5]

অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু তায়ালা বলেন:

أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دعأنِ

অর্থ: যারা র্প্রাথনা করে আমি তাদের র্প্রাথনা কবুল করে নেই,যখন আমার কাছে র্প্রাথনা কর।[6]

কেউ হাত তুলে দুআ করলে আল্লাহ তাআলা তার হাতকে খালি ফিরিয়ে দেন না।

 

 عَنْ سَلْمَانَ قَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَيَسْتَحِي أَنْ يَبْسُطَ الْعَبْدُ إِلَيْهِ يَدَيْهِ يَسْأَلُهُ خَيْرًا فَيَرُدَّهُمَا خَائِبَتَيْنِ

অর্থাৎ: সালমান রা: থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সা: ঘোষণা করেন: বান্দা যখন তার দুটি হাত উচু করে আল্লাহর কাছে প্রার্থনা জানায়,তখন  দয়ালু আল্লাহ তার হাত দুটোকে শুন্য ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন।[7]

 

দুআ’র গুরুত্ব¡: Importance of Dowa’

 

মানব জীবনে দুআর গুরুত্ব অপরিসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা মানুষকে একমাত্র তাঁর ইবাদাতের জন্যই সৃষ্টি করেছেন আমাদের প্রতিটি নেক আমলকে তাঁর সাহায্য ও অনুমোদনের উপর নির্ভরশীল করেছেন। আমাদের প্রতি এটা তাঁর বড়ই অনুগ্রহ। আমাদের কর্ম ও বিশ্বাসের ত্রুটিগুলো দুআর মাধ্যমে পরিশুদ্ধ হয়। দুআর মাধ্যমে ইবাদাতে পরিপূর্ণতা লাভ হয়। ঈমান সুদৃঢ় হয় এবং পরনির্ভরশীলতার পরবির্তে আমার এক আল্লাহর প্রতি নির্ভরশীলতার অবারিত সুযোগ পাই। বিশ্বনবীর বাণী:

عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : " لَيْسَ شَيْءٌ أَكْرَمَ عَلَى اللَّهِ مِنَ الدعأءِ

 

অর্থাৎ: হযরত আবু হুরাইরা রা. থেকে বর্নিত, রাসুলুল্লাহ সা. বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালার কাছে দুআব্যাতিরেকে অন্য কোনো কাজ উত্তম নহে। [8]

অন্য একটি হাদীসে এসেছে:

 قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ لا يَسْأَلْهُ يَغْضَبْ عَلَيْهِ

†h e¨w³ Avjøvni Kv‡Q †`vqvÕ K‡i bv ev cÖv_©bv K‡i bv, Avjøvn myenvbvû IqvZvqvÕjv Zvi cÖwZ ivMvwš^Z nb|[9]

 

তথ্যসুত্র:

[1]           আবু দাউদ /২৭৮/১২৬৪ নং হাদিস

[2]           সুরা আলিম লাম মিম সেজদাহ, ৩২:

[3]           সুরাতুল আরাফ,:৫৫

[4]           সুরাতুল আরাফ,: ৫৬

[5]           আল-মুমিন,২৩: ৬০

[6]           সুরাতুল বাক্বারাহ,:১৮৬

[7]           মুসনাদ আহমদ

[8]             gybv‡`  Avngv` Be‡b nv¤^j,

[9]           cÖv¸³

Comments

Popular posts from this blog

শুকনো এ মরুভূমিতে দাও তোমার প্রেমের জল

Socio-cultural Condition of Ayyam-i- Jahilia

ভাগ্যবান শহীদ হানজালা রাদিয়াল্লআহু আনহু