দান- করার ফযীলত ও প্রয়োজনীয়তা
দান করার ফযীলত ও প্রয়োজনীয়তা লেখক ও সংকলক : ড . কাজী মুহাম্মদ ওমর ফারুক নির্বাহী পরিচালক সীরাত স্টাডি সেন্টার , ঢাকা মোবাইল : + ৮৮০১৭১১৪৭৫৮৮৭ omorbinkarim@gmail.com ভূমিকাঃ দান করার প্রসংগ আসলেই দানকারী মনে করে , তার সম্পদ ; শেষ হয়ে গেল গেল। অনেকেরই তাই কষ্ট হয় দান করতে। অধিকাংশই বাধ্য হয়ে বা অবস্থার চাপে পড়ে দান করে থাকে। অনেকে পরিস্থিতির কারণে দান করে থাকেন। অনেকে লোক দেখানোর জন্য দান করেন - আমরা তাদের কথা নাই বা বললাম। মানুষ স্বভাবতই কৃপণ। তাই আল্লাহ ﷻ তায়ালা দানের বিষয়ে কুরআন ও হাদীসের মাধ্যমে আমাদের উদ্ধুদ্ধ করেছেন। এর বিনিময়ে আমাদের কী দেয়া হবে সে ব্যপারে বার বার পুরষ্কারের কথা বলেছেন। সবচেয়ে বড় কথা হলো আমরা যে সম্পদ অর্জন করি বা মালিকানা লাভ করি , তা কী আমাদের একক মালিকানার বিষয় ? না আসলে তা নয় ; আমরা মূলতঃ সম্পদের সংরক্ষণ করে থাকি। আমাদের মৃত্যুর পরে অসংখ্য হকদারেরা মালিক হয়ে বসবে। আর আমাদের অনেকের জীবদ্দশাতেই সম্পদের বিবাদ নিয়ে নানান কিচ্ছা কাহিনীর বিবরণ সচেতনের কাছে দৃশ্যমান। আসুন জেনে নেই দান করার ফজিলাত নিয়ে সংকলিত কিছু...