লাইলাতুল ক্বাদর এ পরিচয় ও গুরত্ব
লাইলাতুল ক্বাদর এ পরিচয় ও গুরত্ব কাজী মুহাম্মদ ওমর ফারুক পি এইচ ডি executive Director Dhaka Sirat Study Center Email: omortdu@gmail.com ভূমিকা লাইলাতুল ক্বাদর একটি আরবী শব্দ । মূল আরবী শব্দদ্বয় ‘ লাইলাতুন ’ এবং ‘ আলক্বাদর ’ এর সমন্বয়ে এ শব্দটির সৃষ্টি । ‘ লাইলাতুন ’ অর্থ রাত আর ‘ আলক্বাদর ’ শব্দের অর্থ হলো ভাগ্য । আমরা সাধারণত : বাংলা ভাষায় বলতে ও লেখতে অনেকেই এটির জন্য ‘ লাইলাতুল ক্বাদর ’ এর পরিবর্তে ‘ লাইলাতুল ক্বদর ’ শব্দ ব্যবহার করে থাকে । বিশেষ্য হিসেবে এটির আরবী উচ্চারণের সঠিক বাংলা প্রতিশব্দ হচ্ছে ক্বাদর , ক্বদর নয় । আবার ফার্সী ভাষার শব বা রাত্রি শব্দ থেকে শব্দের উচ্চারণে ভিত্তিতে শবে ক্বাদরও বলা হয় । ফলে ‘ লাইলাতুল ক্বাদর ’ বা শবে ক্বাদর এর অর্থ দাঁড়ায় তকদীরের রাত বা ভাগ্য রজনী । ঈমানের একটি মূল বিষয় হচ্ছে “ ওয়ালকাদরে খাইরিহি ওয়া শাররিহি ” - বা ভাগ্যের ভালো মন্দ - এর উপর বিশ্বাস রাখা । সেখান থেকে আমরা কাদর বা ভাগ্য বিষয়ে জেনে আসছি । উম্মাতে মোহাম্মদী ﷺ ...