আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান

-কাজী নজরুল ইসলাম-

আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান।

কোথা সে আরিফ অভেদ যাহার জীবন- মৃত্যু- জ্ঞান।
আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান।

কোথা সে আরিফ অভেদ যাহার জীবন- মৃত্যু- জ্ঞান

যার মুখে শুনি তওহিদের কালাম

ভয়ে মৃত্যুও করিত সালাম।
যার দ্বীন দ্বীন রবে কাঁপিত দুনিয়া

জ্বীন পরী ইনসান।।

আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান।

কোথা সে আরিফ অভেদ যাহার জীবন- মৃত্যু- জ্ঞান

স্ত্রী- পুত্ররে আল্লারে সঁপি জেহাদে যে নির্ভীক

সেহে কোরবানী দিত প্রান হায়! আজ তারা মাগে বিখ।
কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া

ত্রিভুবনে ভয় করিত না যারা।
আজাদ করিতে এসেছিল যারা

সাথে লয়ে কোরআন।।
আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান।

কোথা সে আরিফ অভেদ যাহার জীবন- মৃত্যু- জ্ঞান

সংগ্রহে: কাজী মুহাম্মদ ওমর ফারুক সমসেরী

omortdu@gmail.com

Comments

Popular posts from this blog

শুকনো এ মরুভূমিতে দাও তোমার প্রেমের জল

Socio-cultural Condition of Ayyam-i- Jahilia

ভাগ্যবান শহীদ হানজালা রাদিয়াল্লআহু আনহু