তোরা দেখে যা আমিনা মায়ের কোলে -কাজী নজরুল ইসলাম-

তোরা দেখে যা আমিনা মায়ের কোলে

-কাজী নজরুল ইসলাম-


তোরা দেখে যা আমিনা মায়ের কোলে।

মধু পূর্ণিমারই সেথা চাঁদ দোলে
যেন ঊষার কোলে রাঙ্গা রবি দোলে।।


তোরা দেখে যা আমিনা মায়ের কোলে।

মধু পূর্ণিমারই সেথা চাঁদ দোলে
যেন ঊষার কোলে রাঙ্গা রবি দোলে
তোরা দেখে যা আমিনা মায়ের কোলে।।

কুল-এ- মখলুকে আজি ধ্বনি ওঠে কে এলো ঐ

কলেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ঐ
খোদার জ্যোতি পেশানিতে ফোঁটে কে এলো ঐ
আকাশ গ্রহ তাঁরা পড়ে লুটে কে এলো ঐ
পড়ে দরুদ ফেরেশতা বেহেশতে সব দুয়ার খোলে।।


তোরা দেখে যা আমিনা মায়ের কোলে।

মধু পূর্ণিমারই সেথা চাঁদ দোলে
যেন ঊষার কোলে রাঙ্গা রবি দোলে।।

মানুষে মানুষে অধিকার দিল যে জন

এক আল্লাহ ছাড়া প্রভু নাইকহিল যে জন
মানুষের লাগি চির দীন বেশ ধরিল যে জন
বাদশাহ ফকিরের এক শামিল করিল যে জন

এল ধরায় ধরা দিতে সেই সে নবী

ব্যথিত মানবের ধ্যানের ছবি।
আজি মাতিল বিশ্ব- নিখিল মুক্তি- কলরোলে।।

সংগ্রহে: কাজী মুহাম্মদ ওমর ফারুক সমসেরী

omortdu@gmail.com

Comments

Popular posts from this blog

শুকনো এ মরুভূমিতে দাও তোমার প্রেমের জল

Socio-cultural Condition of Ayyam-i- Jahilia

ভাগ্যবান শহীদ হানজালা রাদিয়াল্লআহু আনহু