শোনো শোনো ইয়া এলাহীকাজী নজরুল ইসলাম-


শোনো শোনো ইয়া এলাহী

- কাজী নজরুল ইসলাম-

শোনো শোনো ইয়া এলাহী
আমার মুনাজাত।
তোমারি নাম জপে যেন
হৃদয় দিবস-রাত।।

যেন শুনি কানে সদা
তোমারি কালাম, হে খোদা,
চোখে শুধু দেখি যেন
কোরানের আয়াত।।

মুখে যেন জপি আমি
কলমা তোমার দিবস- যামী,
(
তোমার) মসজিদেরই ঝাড়ু- বর্দার 
হোক আমার এ হাত।।

সুখে তুমি, দুখে তুমি,
চোখে তুমি, বুকে তুমি,
এই পিয়াসী প্রানের খোদা
তুমিই আবে- হায়াত।।




সংগ্রহে: কাজী মুহাম্মদ ওমর ফারুক সমসেরী
omortdu@gmail.com

Comments

Popular posts from this blog

শুকনো এ মরুভূমিতে দাও তোমার প্রেমের জল

Socio-cultural Condition of Ayyam-i- Jahilia

ভাগ্যবান শহীদ হানজালা রাদিয়াল্লআহু আনহু