হে নামাজী আমার ঘরে নামাজ পড় আজ-কাজী নজরুল ইসলাম

হে নামাজী আমার ঘরে নামাজ পড় আজ

-কাজী নজরুল ইসলাম-


হে নামাজী আমার ঘরে নামাজ পড় আজ

দিলাম তোমার চরণ তলে হৃদয় জায়নামাজ।
আমি গোনাহগার বে-খবর

নামাজ পড়ার নাই অবসর
তব, চরণ-ছোওয়ার এই পাপীরে কর সরফরাজ।।

তোমার অজুর পানি মোছ আমার পিরহান দিয়ে

আমার এই ঘর হউক মসজিদ তোমার পরশ নিয়ে
যে শয়তান ফন্দিতে ভাই
খোদার ডাকার সময় না পাই

সেই শয়তান থাক দূরে (শুনে) তকবীরের আওয়াজ

হে নামাজী আমার ঘরে নামাজ পড় আজ।।


সংগ্রহে: কাজী মুহাম্মদ ওমর ফারুক সমসেরী

omortdu@gmail.com

Comments

Popular posts from this blog

শুকনো এ মরুভূমিতে দাও তোমার প্রেমের জল

Socio-cultural Condition of Ayyam-i- Jahilia

ভাগ্যবান শহীদ হানজালা রাদিয়াল্লআহু আনহু