নবী মোর পরশ মনি-কাজী নজরুল ইসলাম

নবী মোর পরশ মনি


নবী মোর পরশ মনি

নবী মোর সোনার খনি


নবী নাম জপে যে জন সেইতো দোজাহানের ধনী।।

(নবী মোর নুরে খোদা

তার তরে সকল পয়দা

আদমের কলবেতে তারই নুরের রৌশনী।।))

ঐ নামে সুর ধরিয়া

পাখী যায় গান করিয়া

ঐ নামে আকুল হইয়া ফুল ফোটে সোনার বরণী।।

চাঁদ সুরুয গ্রহ তারা

তারই নউরের ইশারা

নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী।।

নিদানে আখেরাতে

ত্বরাইতে পুল সিরাতে

কান্ডারী হইয়া নবী পার করিবেন সেই তরণী।।


কথা: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
সংগ্রহে: কাজী মুহাম্মদ ওমর ফারুক সমসেরী
omortdu@gmail.com

Comments

Popular posts from this blog

শুকনো এ মরুভূমিতে দাও তোমার প্রেমের জল

Socio-cultural Condition of Ayyam-i- Jahilia

ভাগ্যবান শহীদ হানজালা রাদিয়াল্লআহু আনহু