আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়-কাজী নজরুল ইসলাম-

আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়

-কাজী নজরুল ইসলাম-


আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়।
আমার নবী মোহাম্মদ যাঁহার তারিফ জগৎময়।।
আমার কিসের শঙ্কা কোরআন আমার ডঙ্কা।
ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয়।।
কালেমা আমার তাবিজ তৌহিদ আমার মুর্শিদ
ঈমান আমার বর্ম হেলাল আমার খুর্শিদ।
আল্লাহু আকবরধ্বনি আমার জেহাদ- বাণী।
আখের মোকাম ফেরদৌস খোদার আরশ যেথায় রয়।।


সংগ্রহে: কাজী মুহাম্মদ ওমর ফারুক সমসেরী
omortdu@gmail.com

Comments

Popular posts from this blog

শুকনো এ মরুভূমিতে দাও তোমার প্রেমের জল

Socio-cultural Condition of Ayyam-i- Jahilia

ভাগ্যবান শহীদ হানজালা রাদিয়াল্লআহু আনহু