রোজ হাশরে আল্লাহ আমার-কাজী নজরুল ইসলাম-

রোজ হাশরে আল্লাহ আমার

-কাজী নজরুল ইসলাম-

রোজ হাশরে আল্লাহ আমার
রোজ হাশরে আল্লাহ আমার কোর না বিচার
বিচার চাহি না, তোমার দয়া চাহে এ গুনাহগার।।
আমি জেনে শুনে জীবন ভরে
দোষ করেছি ঘরে পরে
আশা নাই যে যাব তরে বিচারে তোমার।।
বিচার যদি করবে
কেন রহমান নাম নিলে।
ঐ নামের গুনেই তরে যাব,
কেন এ জ্ঞান দিলে!

দীন ভিখারি বলে আমি
ভিক্ষা যখন চাইব স্বামী ।।
শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর।।

সংগ্রহে: কাজী মুহাম্মদ ওমর ফারুক সমসেরী
omortdu@gmail.com

Comments

Popular posts from this blog

শুকনো এ মরুভূমিতে দাও তোমার প্রেমের জল

Socio-cultural Condition of Ayyam-i- Jahilia

ভাগ্যবান শহীদ হানজালা রাদিয়াল্লআহু আনহু