ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ-কাজী নজরুল ইসলাম-

ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ

কাজী নজরুল ইসলাম- কাজী নজরুল ইসলাম-কাজী নজরুল ইসলাম-কাজী নজরুল ইসলাম-

ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ,
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ,
এলো রে দুনিয়ায়..
আয় রে সাগর আকাশ বাতাস,
দেখবি যদি আয়..
আয় রে সাগর আকাশ বাতাস,
দেখবি যদি আয়

ধূলির ধরা বেহেশ্তে আজ,
জয় করিলো দিলরে লাজ (x2)
আজকে খুশির ঢল নেমেছে,
আজকে খুশির ঢল নেমেছে,
ধূসর সাহারায়..
আয় রে সাগর আকাশ বাতাস,
দেখবি যদি আয়..
আয় রে সাগর আকাশ বাতাস,
দেখবি যদি আয়

দেখ্‌ আমিনা মায়ের কোলে,
দোলে শিশু ইসলাম দোলে (x2)
কচি মুখে শাহাদাতের,
কচি মুখে শাহাদাতের,
বাণী সে শোনায়..
আয় রে সাগর আকাশ বাতাস,
দেখবি যদি আয়..  (x2)
আজকে যত পাপী  তাপী,
সব গুনাহের পেল মাফী (x2)
দুনিয়া হতে বে-ইনসাফী,
দুনিয়া হতে বে-ইনসাফী,
জুলুম নিল বিদায়..
আয় রে সাগর আকাশ বাতাস,
দেখবি যদি আয়..
নিখিল দরুদ পড়ে লয়ে নাম,
সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম।
জীন পরী ফেরেশ্‌তা সালাম
জানায় নবীর পায়।।

আয় রে সাগর আকাশ বাতাস,
দেখবি যদি আয়..


সংগ্রহে: কাজী মুহাম্মদ ওমর ফারুক সমসেরী
omortdu@gmail.com

Comments

Popular posts from this blog

শুকনো এ মরুভূমিতে দাও তোমার প্রেমের জল

Socio-cultural Condition of Ayyam-i- Jahilia

ভাগ্যবান শহীদ হানজালা রাদিয়াল্লআহু আনহু