আল্লাহ কে যে পাইতে চায় হযরত কে ভালবেসে-কাজী নজরুল ইসলাম-

আল্লাহ কে যে পাইতে চায় হযরত কে ভালবেসে

-কাজী নজরুল ইসলাম-


আল্লাহ কে যে পাইতে চায় হযরত কে ভালবেসে
আরশ কুর্সী লওহ কালাম না চাইতেই পেয়েছে সে।।


রসুল নামের রশি ধ’রে

যেতে হবে খোদার ঘরে,
নদী তরঙ্গে যে পড়েছে, ভাই
দরিয়াতে সে আপনি মেশে।।



তর্ক করে দুঃখ ছাড়া কী পেয়েছিস অবিশ্বাসী,

কী পাওয়া যায় দেখনা বারেক হযরতে মোর ভালবাসি?


এই দুনিয়ায় দিবা- রাতি

ঈদ হবে তোর নিত্য সাথী;
তুই যা চাস তাই পাবি হেথায়, আহমদ চান যদি হেসে।।



-কথা: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
সংগ্রহে: কাজী মুহাম্মদ ওমর ফারুক সমসেরী

omortdu@gmail.com

Comments

Popular posts from this blog

শুকনো এ মরুভূমিতে দাও তোমার প্রেমের জল

Socio-cultural Condition of Ayyam-i- Jahilia

ভাগ্যবান শহীদ হানজালা রাদিয়াল্লআহু আনহু